আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
shahparan.dev@gmail.com
•
•
1 min read
একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮) বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক,জব্বার,শফিউল,সালাম,বরকত সহ অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৯৯ সালের ১৭ই নভম্বর ইউনেস্কর ৩১তম সম্মেলনে গৃহীত হওয়ায় সেই মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
এ দিন প্রভাত ফেরীর মধ্যদিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। কলেজ পরিবরের সকলের অংশগ্রহন প্রতাশা করি ।
শেখ আবুল বাশার
অধ্যাক্ষ
০১৭১৫-৬০৯৫৭৭