ডিআর.এম ইউনাইটেড আইডিয়াল কলেজ (DRM United Ideal College) ১৯৯৯ সালে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে প্রতিষ্ঠিত একটি স্বনামধন্য ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান।
প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি গুণগত ও যুগোপযোগী শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের আদর্শ, দক্ষ ও মানবিক গুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য:
শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার সর্বোচ্চ বিকাশ ঘটিয়ে শুধু পুঁথিগত বিদ্যায় নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় সমৃদ্ধ করে একবিংশ শতাব্দীর যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা।
প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ:
• অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষকমণ্ডলী
• মনোরম, নিরিবিলি ও রাজনীতিমুক্ত ক্যাম্পাস
• নিয়মিত পাঠদান তদারকি ও বিশেষ মূল্যায়ন
• সহশিক্ষা কার্যক্রম, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা
যোগাযোগ:
ঠিকানা: রঘুরামপুর, রতনপুর, কালিগঞ্জ, সাতক্ষীরা
অধ্যক্ষ: শেখ আবুল বাশার
মোবাইল: ০১৭১৫-৬০৯৫৭৭